Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ১০:৫২ পিএম
বেনাপোলে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

নিহত শ্রমিকের নাম শাহাজান আলী ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দরে মালামাল লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শাহাজান আলী (৪৫)। তিনি বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের বাসিন্দা। আহত সোহেলকে (৩৫) গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর দুই শ্রমিক একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট তুলছিলেন। এ সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে ভারী স্টিলের শিট তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাজান আলীর মৃত্যু হয় এবং সোহেল গুরুতর আহত হন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, ৩৮ নম্বর শেডসংলগ্ন টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুরোনো ও ত্রুটিপূর্ণ ক্রেন ও ফর্কলিফট ব্যবহার করা হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, কিন্তু বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)