Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মায়ের সাথে অভিমানে কিশোরের আত্মহনন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ এপ্রিল,২০২৬, ০৭:৫৯ পিএম
মায়ের সাথে অভিমানে কিশোরের আত্মহনন

যশোর শহরের বেজপাড়া এলাকায় মায়ের কাছে টাকা না পেয়ে অভিমানে এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ) বিকেল ৫টা ৪৫ মিনিটে যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বেজপাড়া রানার অফিস রোডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুদ্র (১৬) সাধন বসুর ছেলে। সে স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে রুদ্র তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু টাকা না পাওয়ায় অভিমান করে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, রুদ্র শান্ত স্বভাবের ছেলে ছিল এবং পড়ালেখায়ও মনোযোগী ছিল। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এমন একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে কিশোরের আত্মহত্যার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং তাদের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)