নিজস্ব প্রতিবেদক
যৌতুকের জন্য মারপিট ও ভ্রুন হত্যার অভিযোগে স্বামী-সতিনসহ তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার যশোর সদরের ফরিদপুর গ্রামের নওয়াব আলীর মেয়ে শারমিন আফরোজ বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলেন, শহরতলীর খোলাডাঙ্গা ধর্মতলা এলাকার ইমতিয়াজ খান মুন্না, তার ৬ষ্ঠ স্ত্রী সামিয়া সুলতানা রোকসানা ও সাতক্ষীরা দেবহাটার পারুলিয়া গ্রামের মৃত বিলায়েত খানের ছেলে ইমরান খান।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি ইমতিয়াজ খান মুন্না ভালোবেসে শারমিন আফরোজাকে চলতি বছরের ১২ মার্চ বিয়ে করেন। বিয়ের পর শারমিন বুঝতে পারেন তার স্বামী মুন্না এর আগে একাধিক বিয়ে করেছেন। কিছুদিন যেতে না যেতে মুন্না তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন।
গত ১৩ মার্চ মুন্না যৌতুকের জন্য ৫ লাখ টাকা দাবি করেন তার স্ত্রীর কাছে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মুন্না তার স্ত্রী শারমিনকে বেদম মারপিট করে গুরুতর জখম করেন। একপর্যায়ে অন্তসত্তা শারমিনের রক্তক্ষরণ হয়ে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি থানায় এ মামলা করেছেন।
ধ্রুব/এস.আই