Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

যশোরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০১:১৮ পিএম
যশোরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি। সকালে দলীয় কার্যালয় থেকে এই কর্মসূচির সূচনা করা হয়। সকাল সাড়ে সাতটায় কার্যালয় থেকে র‍্যালির্টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘স্বাধীনতা স্মৃতিস্তম্ভে’গিয়ে শেষ হয়। সেখানে দলের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। এছাড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম এবং সাবেক মেয়র মারুফুল ইসলামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

কাল আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল ২৭ মার্চ বিকাল ৩টায় যশোরের বিডি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরতে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতেই এই বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)