Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ভোক্তা-অধিকারের অভিযান: রূপদিয়া বাজারে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ মার্চ,২০২৬, ০২:৫০ পিএম
যশোরে ভোক্তা-অধিকারের অভিযান: রূপদিয়া বাজারে ২০ হাজার টাকা জরিমানা

রূপদিয়া বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: ধ্রুব নিউজ

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে পরিচালিত এক অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাজার তদারকি করেন অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানকালে দেখা যায়, বাজারের অনেক দোকানে সরকারি নির্দেশনা অনুযায়ী মূল্য তালিকা টাঙানো নেই।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে তাকে সহযোগিতা করেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি চৌকস টিম।

অভিযান চলাকালীন রূপদিয়া বাজারের গোপাল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য সরবরাহে ব্যত্যয় ঘটানোর দায়ে ৫ হাজার টাকা—সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা।

এছাড়াও খান পান প্রতিষ্ঠানটিকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিয়মিত তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)