Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অনুমোদনহীন ঈদ মেলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২ মার্চ,২০২৬, ০৭:১৬ পিএম
অভয়নগরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অনুমোদনহীন ঈদ মেলা

নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে প্রশাসনের কোনো প্রকার অনুমতি ছাড়াই চলছি মেলার প্রস্তুতি ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে প্রশাসনের কোনো প্রকার অনুমতি ছাড়াই আয়োজিত একটি ‘ঈদ মেলা’ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

স্থানীয় সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের কোনো অনুমোদন না নিয়েই নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে একটি রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তি অবৈধভাবে এই ঈদ মেলা বসানোর জোর প্রস্তুতি শুরু করেছিলেন। ইতোমধ্যে মাঠে অস্থায়ী স্টল নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছিল। বিষয়টি স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের নজরে এলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অনুমোদনহীন এই মেলার কারণে স্থানীয় নওয়াপাড়া বাজারের স্থায়ী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। এর প্রতিবাদে রবিবার (১ মার্চ) নওয়াপাড়া বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ী একত্রিত হয়ে যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর মেলাটি বন্ধের দাবিতে লিখিত আবেদন জমা দেন। ব্যবসায়ীদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে এবং মেলার কোনো বৈধ কাগজপত্র না থাকায় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, "মেলার জন্য সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করা হয়নি। অনুমোদনহীনভাবে স্টল নির্মাণের কাজ শুরু করায় আমরা তা তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দিয়েছি। সরকারি নিয়ম লঙ্ঘন করে কোনো ধরনের আয়োজনের সুযোগ দেওয়া হবে না।"

স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এতে পবিত্র ঈদকে সামনে রেখে নওয়াপাড়া বাজারের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)