Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

শার্শা প্রতিনিধি শার্শা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:০২ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রায় ১০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব চোরাচালানি পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩৩ বোতল বিদেশি মদ, ৬৬টি শাড়ি, ৭টি কম্বল, ১০৬৫টি চকলেট এবং ৮১২টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৪ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে চোরাচালান চক্রের বিরুদ্ধে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’ সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)