❒ এমপি আজীজুর রহমানের উদ্যোগ ও আইসিএনএ’র সহায়তা
শার্শা প্রতিনিধি
ফুড প্যাক পেয়ে চোখে মুখে খুশির ঝিলিক ছবি: ধ্রুব নিউজ
পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই সিয়াম সাধনার মাসে দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা আইসি এন এ রিলিভ কানাডা।সংস্থাটির অর্থায়ন এবং শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে আজ বসেছিল এক অনন্য মানবিক মিলনমেলা।

নিজহাতে ফুডপ্যাক তুলে দেন মানবিক এমপি মাওলানা আজীজুর রহমান ধ্রুব নিউজ
অনুষ্ঠানে শার্শা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে 'রমজান ফুড প্যাক' বিতরণ করা হয়। প্রতিটি প্যাকে ছিল চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উপহার পেয়ে উপকারভোগীদের চোখে-মুখে দেখা গেছে গভীর কৃতজ্ঞতা ও স্বস্তির ছাপ।
বেনাপোল থেকে আসা সুবিধাভোগী সায়েব আলী আবেগের সাথে বলেন,এ ধরনের সহায়তা আমরা আগে পাইনি। মাওলানা আজীজুর রহমান এমপি হওয়ার পর এই সহযোগিতা পেয়ে আমরা খুব খুশি।
একই সুর শোনা গেল ডিহি ইউনিয়নের জোহরা খাতুনের কণ্ঠে। তিনি বলেন, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছিল। আজ এই খাদ্য সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলাম।
মানবিক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. মকবুল হুসাইন এবং শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এক ফ্রেমে দুইশ পরিবার যা খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি -ধ্রুব নিউজ
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র সময়ে শার্শার ২০০টি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত ভবিষ্যতেও আমরা এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
আয়োজকরা বলছেন, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পারলে সমাজ দ্রুত বদলে যাবে।