বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিকদের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা র্যালি ও সমাবেশ ছবি: ধ্রুব নিউজ
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিকদের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে নবগঠিত মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় স্থানীয় পর্যায়ে ব্যাপক সন্তোষ প্রকাশ করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল পাঁচটার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫–এর যৌথ উদ্যোগে এই র্যালিটি বের হয়। র্যলিটি বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ৯২৫ ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯২৫ ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ৯২৫ ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, ৮৯১ ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. লিটন হোসেন, ৮৯১ ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, ৯২৫ ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, ৯২৫ ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মো. ইছাহক, কার্যনির্বাহী সদস্য মো. জুলু ও কার্যনির্বাহী সদস্য লিংকনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পুরো কর্মসূচিটি অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।