Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সীমান্তে ‘কালো তালিকা’র গেরো: পার পেল না খুনের আসামি দুই সহোদর

বেনপোল প্রতিনিধি বেনপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:২০ এ এম
সীমান্তে ‘কালো তালিকা’র গেরো: পার পেল না খুনের আসামি দুই সহোদর

খুনের দায় কাঁধে নিয়ে পালানোর ছক কষেছিলেন তারা। ভেবেছিলেন বেনাপোলের ভিড়ে মিশে গিয়ে খুব সহজেই সীমানা পেরিয়ে যাবেন। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন, আইনের হাত যতোই লম্বা হোক—সত্যের চোখ তার চেয়েও বেশি প্রখর। ইমিগ্রেশন পুলিশের ডিজিটাল স্ক্রিনে যখন তাদের অপরাধের খতিয়ান ভেসে উঠল, তখন দুই ভাইয়ের ভারত পালানোর যাবতীয় পরিকল্পনার গুড়েবালি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্টে খুনের আসামিদের সেই দুঃসাহসী চেষ্টা রুখে দেয় ইমিগ্রেশন পুলিশ। সুনামগঞ্জের চাঞ্চল্যকর একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যাকাণ্ডের অভিযুক্ত সাদিকুর রহমান শামিম (৩৬) সাজিদুর রহমান (৩২)কে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানাচ্ছে, এই দুই সহোদর যখন ‘কালো তালিকা’ যাচাইয়ের মুখে পড়েন, তখনই বেরিয়ে আসে তাদের অন্ধকার অতীত। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন স্পষ্ট জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে যে মানুষটিকে প্রাণ দিতে হয়েছিল, সেই মামলার প্রধান আসামিরাই ছিলেন এই দুই ভাই। কোনো অজুহাত বা রাজনৈতিক দোহাই এখানে ধোপে টেকেনি।

গ্রেপ্তারের পর উপপরিদর্শক খায়রুল ইসলাম নিশ্চিত করেছেন, আসামিদের ইতোমধ্যে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের সুনামগঞ্জ থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, গত দেড় বছরে বেনাপোল সীমান্ত ব্যবহার করে পালানোর চেষ্টা করা ৪০ জন দুর্ধর্ষ অপরাধীর তালিকায় যুক্ত হলো আরও দুটি নাম।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)