Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল

বেনাপোল( যশোর) প্রতিনিধি বেনাপোল( যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:০৪ পিএম
বেনাপোলে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বেনাপোলে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: ধ্রুব নিউজ

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বেনাপোলে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা। বুধবার বিকেলে আয়োজিত এ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আসরের নামাজের পর বিকেল পাঁচটার দিকে মিছিলের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে  শত শত নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বেনাপোলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ‘নারায়ে তাকবীর’, ‘আল্লাহু আকবার’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিল থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা,অশালীনতা ও বেহায়াপনা পরিহার করা, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রাখার দাবি করা হয়

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)