Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে অমর একুশের কর্মসূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি,২০২৬, ০২:২৮ পিএম
যশোরে অমর একুশের কর্মসূচি চূড়ান্ত

কালেক্টরেট সভাকক্ষে একুশের প্রস্তুতি সভা অনৃুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত হয়, ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে সরকারি এম এম কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হবে। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।

যেহেতু এবার পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নির্ধারিত সময়ে এম এম কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে বা স্ব স্ব প্রতিষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাতে পারে, সে বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরতে বেলা ১১টায় এই মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবিতা আবৃত্তির আয়োজন করবে প্রতিষ্ঠানটি। শিশুদের অংশগ্রহণে বিশেষ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক আশেক হাসান জানান, সরকারের নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপাতত এই কর্মসূচিগুলোই বলবৎ থাকবে। অন্যবারের মতো অন্যান্য নিয়মাবলীও যথাযথভাবে পালন করা হবে। সভায় আইনশৃঙ্খলা রক্ষা এবং পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)