Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর শহর ও সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত দুই আমিরের শপথ গ্রহণ

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৮:১৭ এ এম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১২:০৭ পিএম
যশোর শহর ও সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত দুই আমিরের শপথ গ্রহণ

(শপথ পাঠ) পড়াচ্ছেন, জেলা আমীর অধ্যাপক গোলাম রছুল এমপি। ছবি: ছবি -সংগৃহীত

সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও অপতৎপরতা প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত শহর ও সদর উপজেলা শাখার দুই আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও সকল ধরনের অপতৎপরতা প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ২০২৭-২০২৮ সেশনের জন্য মাওলানা ইসমাইল হোসেন যশোর শহর শাখার আমির এবং অধ্যাপক আব্দুল হক যশোর সদর উপজেলা শাখার আমির হিসেবে শপথ গ্রহণ করেন।

নবনির্বাচিত আমিরদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নিয়মিত সাংগঠনিক বৈঠক, কর্মীদের প্রশিক্ষণ এবং নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ ছাড়া শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানে ভূমিকা রাখা এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংগঠনের অভ্যন্তরে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনসম্মত ও শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের মাধ্যমে জনআস্থা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান, শাহাবুদ্দিন বিশ্বাস, নুর-ই-আলী, নূর আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজাসহ যশোর শহর ও সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত দুই আমিরকে অভিনন্দন জানানো হয় এবং তাদের নেতৃত্বে যশোর শহর ও সদর উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)