Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৩:২৯ পিএম
যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

আটক মিন্টু গাজী ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম । বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। মিন্টু গাজী যশোর শহরের বকচর হুঁশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। অভিযোগে মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়। এছাড়াও বিভিন্ন সময় তার নানা কর্মকান্ডে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। 

মামলার অভিযোগে বলা হয়, মিন্টু গাজী জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি প্রায় ফ্রিতে তার গাড়ির কাজ করে দিতে বলতেন শ্রমিক সরদার বাপ্পি রহমানকে। বাপ্পি তার কাজ করে দিতে রাজি না হযওয়ায় ক্ষিপ্ত হয় মিন্টু গাজী। এর জের ধরে গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় বাপ্পি রহমান বাদী হয়ে মিন্টু গাজীকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন দেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করা হয়। আটক মিন্টু গাজীকে আদালতে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)