চৌগাছা প্রতিনিধি
বুলু বীজ ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় বীজ বিক্রিতে অনিয়ম, ভেজাল মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তাঅধিকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌর শহরের কামিল মাদ্রাসা এলাকায় যশোর ভোক্তাঅধিকার কর্মকর্তা অভিযান চালিয়ে বুলু বীজ ভান্ডারকে বীজ বিক্রিতে অনিয়মের দায়ে ৮০০০ টাকা, বকুল বীজ ভান্ডারকে ৫০০০ টাকা জরিমানা করেন, এদিকে উপজেলার চাঁদপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
আদালত সুত্রে জানা যায়, পরিচালিত অভিযানে চাঁদপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে লিপ্টন হোসেন এবং গুয়াতলী গ্রামের আইনদ্দীনের ছেলে জাহিদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ বীজ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।