Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৬ পিএম
চৌগাছায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় মোতলেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মেয়ের স্বামীর হাতে হামলার শিকার হন ওই বৃদ্ধ। নিহত মোতলেব হোসেন একই উপজেলার ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে জামাই বাড়িতে মেয়েকে আনতে গেলে জামাই আনোয়ার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেহগুনি গাছের ডাল দ্বারা ভিকটিমের মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় মেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম শিকদার জানান, মেয়ের স্বামীর হাতে গুরুতর জখম মোতলেব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)