Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে যশোর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৫০ পিএম
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে যশোর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে যশোর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ছবি: ধ্রুব নিউজ

যশোরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে সকাল সাড়ে ৮ টায় চাঁচড়া বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা, বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা। মহান বিজয় দিবসে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, একই সময়ে শামস উল হুদা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি, সকাল ৯টায় জেলায় ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশন, একই সময়ে মনিহার এলাকার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, বিকেল সাড়ে ৩টায় শামস উল হুদা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, কুচকাওয়াজ প্রদর্শন, বিনা টিকিটে মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, পৌরসভার উদ্যোগে প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকা ও বিভিন্ন ফেস্টুন দিয়ে সজ্জিতকরণ, সকাল সাড়ে ১০ টায় টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, একই স্থানে ১৬,১৭ ও ১৮ ডিসেম্বর বিজয় মেলা, ১৪ ও ১৫ ডিসেম্বর শিশু একাডেমিতে শিশুদের অংশ গ্রহণে মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মহান বিজয় দিবস কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে মঙ্গলবার সকালে আয়োজিত প্রস্তুতিমূলক সভার এসব কর্মসূচি গ্রহণ করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)