Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে খুলনা রেঞ্জের ডিআইজি, কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:০২ পিএম
যশোরে খুলনা রেঞ্জের ডিআইজি, কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরে খুলনা রেঞ্জের ডিআইজি, কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ

খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল করিম মহোদয়ের যশোর জেলা সফর উপলক্ষে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে সকাল ৯:৩০ মিনিটে পুলিশ অফিসার্স মেসে জেলা পুলিশের পক্ষ হতে একটি সুসজ্জিত চৌকস দল দ্বারা গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে সকাল ১০:৩০ মিনিটে যশোর পুলিশ লাইন্স ড্রিলশেডে যশোর জেলা পুলিশের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল করিম মহোদয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

 

কল্যাণ সভায় প্রধান অতিথি মহোদয় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সুযোগ-সুবিধার কথা অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে শোনেন। এ সময় তাৎক্ষণিক ভাবে কিছু সমস্যা সমাধান করেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে তাঁর সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিক সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

সভাপতির বক্তব্যে যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয় বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জেলা পুলিশ জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি রেঞ্জ ডিআইজি মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনায় যশোর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও কল্যাণে সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর।

বেলা ১৫:০০ ঘটিকায় ডিআইজি মহোদয় যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং পরবর্তীতে তিনি যশোর জেলায় কর্মরত অফিসারবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)