Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভৈরব নদ কচুরিপানামুক্ত করার অভিযানে যোগ দিল যশোর জেলা ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:২৬ পিএম
ভৈরব নদ কচুরিপানামুক্ত করার অভিযানে যোগ দিল যশোর জেলা ছাত্রদল

ভৈরব নদ কচুরিপানামুক্ত করার অভিযানে যোগ দিল যশোর জেলা ছাত্রদল ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান স্বেচ্ছাশ্রম কার্যক্রমে সংহতি প্রকাশ করে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে যশোর জেলা ছাত্রদল।
মঙ্গলবার সকালে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে জেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদ থেকে কচুরিপানা অপসারণের কাজে সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম টিপু, শেখ হাসান ইমাম ও আলমগীর হোসেন লিটন। এছাড়াও এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু এবং সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এদিকে, চলমান এ উদ্যোগের ধারাবাহিকতায় আগামীকাল (বুধবার) যশোর জেলা যুবদলের পক্ষ থেকেও ভৈরব নদের কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)