Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় কালীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপি নেতা তরিকুলের ৩০০ শাড়ি বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৭:১১ পিএম
শার্শায় কালীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপি নেতা তরিকুলের ৩০০ শাড়ি বিতরণ

শার্শায় কালীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপি নেতা তরিকুলের ৩০০ শাড়ি বিতরণ ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে শ্যামাপূজা ও কালীপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ৩০০ টি শাড়ি বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম।

রোববার সন্ধ্যায় ইউনিয়নের বসন্তপুর, নিজামপুর, একঝালাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষের হাতে এসব শাড়ি তুলে দেন তিনি।

তরিকুল ইসলাম ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে কাজ করছেন।

শাড়ি বিতরণকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকতে চান তিনি। 

বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তারসহ নিজামপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সেভেন, সাধন, অমিত, সাজ্জাদ, কবির, কুদ্দুস, ময়না, শরিফুল, বাবলু, মফিজুর ও নান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শারদীয় উৎসবের এই আয়োজনে শাড়ি পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)