শার্শা প্রতিনিধি
ট্রেনের ধাক্কায় দ্বিখন্ডিত হয়ে যায় কাভার্ডভ্যান ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হওয়ার সময় কাভার্ড ভ্যানটির সঙ্গে বেতনা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

নিহত আতিয়ার রহমান/ ছবি: ধ্রুব নিউজ
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আতিয়ার রহমান ঝিকরগাছার কাটাখাল কলোনীপাড়ার বাসিন্দা।