Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গাড়ি বিস্ফোরণে লিবিয়ার গোয়েন্দাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:৫৮ এ এম
গাড়ি বিস্ফোরণে লিবিয়ার গোয়েন্দাপ্রধান নিহত

লিবিয়ার পূর্বাঞ্চলের সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার ফাওজি মানসুরি গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় বেঙ্গাজির হাওয়ারি এলাকায় নিজ বাড়ির বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি জানায়, হামলার জন্য কারা দায়ী, তা এখনো জানা যায়নি। বিস্ফোরণে কী ধরনের ডিভাইস ব্যবহার করা হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই হত্যাকাণ্ড লিবিয়ার চলমান নিরাপত্তা সংকটকে আবারও সামনে এনেছে। ২০২০ সালে যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের সংঘাত বন্ধ হলেও দেশটির বিভিন্ন এলাকায় এখনো প্রতিদ্বন্দ্বী প্রশাসন ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৪ সালে লিবিয়া পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে।

সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) দেশটির পূর্ব ও দক্ষিণের বড় অংশ নিয়ন্ত্রণ করে। তাদের ঘাঁটি বেঙ্গাজি। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যাশনাল ইউনিটি সরকার রাজধানী ত্রিপোলিতে অবস্থান করছে এবং দেশের পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)