Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

িআন্তর্জাতিক ডেস্ক িআন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৯:০৪ পিএম
এবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

অন্যদিকে, ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ফিভোলকসের হিসাবে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে এবং ১২ কিলোমিটার পশ্চিমে।

শক্তিশালী এ ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে ফিভোলকস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)