Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫৮ আসনে, তৃণমূল ১১৯ আসনে

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৯:২৮ এ এম
পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫৮ আসনে, তৃণমূল ১১৯ আসনে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৫৮ আসনে, তৃণমূল ১১৯ আসনে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। 

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়। 

ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আছেন। এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

তামিলনাড়ুতে ৩২ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর এনডিএ এগিয়ে আছে ২ আসনে।

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ ও এলডিএফ। এই দুটি দল এগিয়ে আছে ৩৮ আসন। আর এনডিএ পেয়েছে ৪ আসন।

আসামে এনডিএ এগিয়ে আছে ১২ আসনে।

এরআগে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ইভিএমের ভোট গণনা শুরু হয়। পাশাপাশি চলে পোস্টাল ব্যালটের ভোট গণনাও ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)