Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকরে হরমুজ ও পরমাণু কর্মসূচি নিয়ে প্রস্তাব ইরানের, বিবেচনায় হোয়াইট হাউস

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৮:৫৭ এ এম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ১০:০২ এ এম
দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকরে হরমুজ ও পরমাণু কর্মসূচি নিয়ে প্রস্তাব ইরানের, বিবেচনায় হোয়াইট হাউস

হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ও পরমাণু কর্মসূচি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকরে এ প্রস্তাব দেয়া হল। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবগুলোর বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  নীতিনির্ধারকেরা এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস অ্যাক্সিওসের বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে, ইরান যুদ্ধ শেষ করা এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজ সকালে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকটি এখনো চলছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়। তবে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হচ্ছে।’

চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এতে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে; তাদের দাবি অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে নয়, বরং ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। 

মুখপাত্র লেভিট বলেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমাগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)