Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চুক্তি না হলে আবারও ইরানে হামলা করবে ট্রাম্প

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ১০:০০ এ এম
চুক্তি না হলে আবারও ইরানে হামলা করবে ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি না করলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চুক্তি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করে নিতে পারেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, কিন্তু (ইরানের বন্দরগুলোর ওপর) অবরোধ বহাল থাকবে। কাজেই একটি অবরোধ থাকবে, সেই সঙ্গে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে।’

দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় রয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী। সূত্র: দ্য গার্ডিয়ান

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)