Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ মধ্যপ্রাচ্যের কয়েক হাজার মার্কিন সেনা প্রস্তুত

ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১১:৩০ এ এম
ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

ছবি: সংগৃহীত

ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এরই অংশ হিসেবে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।

তবে স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেবেন কি না, তা এখনো অনিশ্চিত। সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবে, তা স্পষ্ট করা হয়নি।

সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ ধরনের স্থল অভিযান কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন হবে না, বরং এটি হবে বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে পরিচালিত আরো কয়েকটি অভিযান।

ধারণা করা হচ্ছে, উপসাগরের দিকে রওনা হওয়া জাহাজে ৪ হাজারের বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে। আরো সেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে।

বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)