Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তেহরানসহ ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, আহভাজে হাসপাতালে হামলা

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ মার্চ,২০২৬, ০২:১২ পিএম
তেহরানসহ ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, আহভাজে হাসপাতালে হামলা

উত্তর-পশ্চিম লন্ডনে ইহুদি সংস্থা হাতজোলার চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনার ড্রোন দৃশ্য। পুলিশ এ ঘটনাকে ইহুদিবিদ্বেষী ঘৃণ্য অপরাধ হিসেবে দেখছে। ২৩ মার্চ ২০২৬ ছবি: সংগৃহীত

 লন্ডনে ইহুদিদের ৪ অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ
যুক্তরাজ্যের লন্ডনে ইহুদি সম্প্রদায়ের একটি জরুরি অ্যাম্বুলেন্স সেবার চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লন্ডন পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে ইহুদিবিদ্বেষী ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে তারা।

 লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে যে আজ সোমবার (গতকাল দিবাগত রাত) রাত ১টা ৪৫ মিনিটে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় আগুনের খবর পেয়ে তারা সেখানে পৌঁছায়। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে সেখানে ছয়টি অগ্নিনির্বাপক ইঞ্জিন এবং প্রায় ৪০ জন কর্মী পাঠানো হয়। আগুনে চারটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার ব্রিগেড আরও জানায়, অ্যাম্বুলেন্সগুলোতে থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের একটি ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ সুপার সারাহ জ্যাকসন বলেন, পুলিশ ঘটনাস্থলে জরুরি অনুসন্ধান চালাচ্ছে। তিনি বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পর্কেও অবগত আছি।’ কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের শনাক্ত করতে স্থানীয় কমিউনিটির সহযোগিতা কামনা করেছে।

 ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, আহভাজে হাসপাতাল আক্রান্ত

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন।

এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানে চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামলার তীব্রতা বিবেচনায় এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসফাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে।

ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার তালিকায় রয়েছে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়ও।

ইরানে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, নিহত এক


 ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল।

বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ জানিয়েছে, ‘আমেরিকান-জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী ‘পার্সিয়ান গালফ রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার’–এর ১০০ কিলোওয়াটের একটি এএম ট্রান্সমিটারে হামলা চালিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এ হামলায় ওই কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)