Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাতার, কুয়েতে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র হামলা ইরানের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ০৭:৩৬ এ এম
কাতার, কুয়েতে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র হামলা ইরানের

উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ও বেশ কিছু ড্রোন ছুড়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এদিকে কুয়েতে যুদ্ধের শুরুতেই ব্যাপক হামলা চালায় ইরান। দেশটির একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে একজনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে।

উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ও বেশ কিছু ড্রোন ছুড়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ৯টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের মধ্যে ৮টি প্রতিহত করা হয়েছে। আর একটি ক্ষেপনাস্ত্র খালি জায়গায় পড়েছে। যেখানো কোনো মানুষে বসবাস নেই।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি।

এদিকে সৌদি আরব, বাহরাইন ও কাতারের পর আবারো কুয়েতে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপনাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছে।

সেনাবাহিনী সাধারণ মানুষকে কঠোরভাবে নিরাপত্তা বিষয়ক নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে। তারা বলেছে, যদি কেউ কোনো বিস্ফোরণের শব্দ পান এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তাদের দাবি, এগুলো আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আটকানো মিসাইল বা ড্রোন বিস্ফোরণের শব্দ।

কুয়েতে যুদ্ধের শুরুতেই ব্যাপক হামলা চালায় ইরান। দেশটির একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে একজনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। সূত্র: আল জাজিরা

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)