Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাইবার হামলা হয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোতে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:২৩ পিএম
সাইবার হামলা হয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোতে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও অনলাইন প্লাটফর্ম সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ‘ব্যাপক আকারে’ সাইবার অভিযান শুরু হয়েছে। এতে দেশের কয়েকটি প্রধান অভ্যন্তরীণ সংবাদমাধ্যম প্লাটফর্মের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

এছাড়া ইরানে বহুল ব্যবহৃত কিছু অনলাইন অ্যাপ্লিকেশনও বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে, তবে হামলার প্রকৃতি বা উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিবিসি মনিটরিং দেখেছে, ইরানের বাইরে থেকে তাসনিম নিউজ এজেন্সি, পার্স নিউজ এজেন্সি এবং আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি ও ইসনার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)