Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ১০:০২ পিএম
ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে তার সমর্থনে মিছিল করছে জনগ ছবি: সংগৃহীত

ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে দেশটির ক্ষমতা দখল করার জন্য আহ্বান জানান। 

ট্রাম্প শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘ইরানের জনগণ আপনাদের সহায়তায় আমরা হামলা চালাচ্ছি। আপনারা রাস্তায় নেমে আসুন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুন। ’

কিন্তু তার ডাকে কেউ সাড়া দিয়েছে বলে কোনো প্রতিবেদনে দেখা যায়নি।

তবে তার সেই আহ্বানকে বুমেরাং করে রাস্তায় নেমে এসেছেন দেশটির ইসলামি বিপ্লবপন্থী জনগণ। তারা তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে রাস্তায় মিছিল করছেন এবং তার পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

সূত্র: আলজাজিরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)