❒ হামলার ফল কেবল মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থী বেড়ে ৫১ ছবি: সংগৃহীত
১৮: ৫৮ : ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, এ হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ হবে। বিশ্ব সংস্থাটির এ কর্মকর্তা বলেছেন, ‘আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’
বিবৃতিতে তিনি বলেছেন, ‘সবসময়ের মতো, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়।’ ‘ক্ষেপণাস্ত্র ও বোমা ‘সমাধানের উপায় নয়’ বরং ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশার কারণ হবে,’ বলেন তুর্ক।
তিনি আরও বলেন, ‘বেসামরিক নাগরিকদের জন্য এই ভয়াবহ পরিণতি এড়াতে, আমি সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ করতে, উত্তেজনা কমাতে এবং আলোচনার টেবিলে ফিরে আসার জন্য অনুরোধ করছি।’
১৮: ৫০ : ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থী বেড়ে ৫১
ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
আইআরএনএ জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইল হামলা চালায়।
এর আগে আইআরএনএ জানিয়েছিলে, ইসরাইলি হামলায় ইরানের একটি স্কুলে পাঁচজন ছাত্রী নিহত হয়েছে।
শনিবার সকালে ইরানজুড়ে আবারো হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পরে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।
ছুঁড়েছে। সূত্র: আল জাজিরা।
১৮: ৪২ : ইরানে হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি একে ‘বিনা উসকানিতে হামলা’ বলে উল্লেখ করে করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রে লাভরভ। সূত্র: আল জাজিরা।
১৮: ৩৬ : কাতারে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে
কাতারের রাজধানীতে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অব্যাহত রেখেছে।
কাতারসহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার কারণে কাতারের রাজধানীর দোহার উপকণ্ঠে একটি আবাসিক এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
১৮: ২৩ : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করলেন স্পেনের প্রধানমন্ত্রী
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত "একতরফা" সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং একটি আরও অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সানচেজ আরও বলেন, তিনি ইরান সরকার এবং রেভল্যুশনারি গার্ডের কর্মকাণ্ডকেও প্রত্যাখ্যান করেন।
তিনি আরও যোগ করেন, ‘আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি।’
১৮: ০১ : ইরানের ‘শত শত সামরিক স্থাপনায় হামলা’ হয়েছে: ইসরায়েল
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের ‘শত শত সামরিক স্থাপনায় হামলা’ চালিয়েছে। বিশেষ করে ইরানের পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারও।
ইসরায়েল সামরিক বাহিনী ইরান থেকে আসা পাল্টা হামলা প্রতিরোধে কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে।
১৭: ৫৬ : ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০
ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
ইরনা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।