ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি।
এদিকে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ সরাসরি জানিয়ে দিয়েছে, মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এই হামলার জন্য কাউকে দায়ী না করে বাহরাইন জানিয়েছে, ‘যথাসময়ে আরও বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’
উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’-এর সদর দপ্তর অবস্থিত।
এখান থেকে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ নিয়ন্ত্রণ করা হয়।
বাহরাইনের পর কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ

ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানে হামলা চালানোর পর বাহারাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরাইলের সঙ্গে মিলে এ হামলার বিষয় স্বীকার করেছেন।
তেল আবিব এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ অর্থাৎ ‘আগাম হামলা’ বলে উল্লেখ করেছে। ইরান ইসরায়েলের ওপর পাল্টা হামলা শুরু করেছে।
ইরানের ওপর হামলা চালানোর পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বাসিন্দারা। আবুধাবির দুই বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আবুধাবিতে মার্কিন বাহিনীর ঘাঁটি রয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে এবং ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক সমাধানের আশা আরো কমে গেছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত বলেছিল, তারা ব্যতিক্রমী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সাময়িক এবং আংশিকভাবে’ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।
বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটির কাছেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ সরাসরি জানিয়ে দিয়েছে, মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এই হামলার জন্য কাউকে দায়ী না করে বাহরাইন জানিয়েছে, ‘যথাসময়ে আরো বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’
সূত্র : আলঅ্যারাবিয়া।