Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রোহিঙ্গা শরণার্থীদের সাথে প্রথম রোজার ইফতার করবেন এরদোগানপুত্র বিলাল ও বিশ্বখ্যাত ফুটবলার ওজিল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:০৯ পিএম
রোহিঙ্গা শরণার্থীদের সাথে প্রথম রোজার ইফতার করবেন এরদোগানপুত্র বিলাল ও বিশ্বখ্যাত ফুটবলার ওজিল

গণমাধ্যমের সাথে কথা বলছেন বিলাল এরদোগান। ছবি: ইউএনবি

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ছেলে বিলাল এরদোগান, জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিল এবং আন্তর্জাতিক সংস্থা ‘টিকা’র চেয়ারম্যান আরন আবদুল্লাহসহ ১১ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বিশেষ বিমানে চড়ে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিং করেন বিলাল এরদোগান। এ সময় তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলেন।

তিনি বলেন, তুরস্কের সরকার ও জনগণ রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকবে এবং তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে।

সেখান থেকে তারা সড়কপথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির দেখতে যান। এছাড়া ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনকালে তারা একটি সংক্ষিপ্ত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। রোহিঙ্গা শরণার্থীদের সাথে রোজার প্রথম ইফতার করবেন তারা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)