Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করল সিরিয়া থেকে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি,২০২৬, ১১:১১ এ এম
যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করল সিরিয়া থেকে

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দুই মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট প্রায় ১ হাজার সেনা প্রত্যাহার করা হবে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। এর ফলে প্রায় এক দশক ধরে চলমান মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে।

এ বছরের শুরুতে দক্ষিণ সিরিয়ার আল তানফ গ্যারিসন এবং উত্তর-পূর্বে আল শাদ্দাদি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। এই ঘাঁটিগুলো ‍তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইএসের উত্থানের সময়।

২০১৪ সালে আইএসের উত্থানের পর সিরিয়ায় ২ হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শিগগিরই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ‘আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এই গোষ্ঠীকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আইএসের যে কোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত। সিরিয়ায় যখন আইএসের উত্থান হয়েছিল, সে সময় এই গোষ্ঠীকে দমনে সিরীয় সরকারকে সহযোগিতা করতে দেশটিতে সেনা পাঠিয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘এখন সময় পাল্টেছে। সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার এসেছে, আইএসের হুমকিও আর তেমন শক্তিশালী নয়। তাই আমরা সেখান থেকে সেনাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা সেনাদের একটি গ্রুপ ফিরিয়ে এনেছি, সংশ্লিষ্ট সেনাঘাঁটিও সিরিয়ার সরকারকে হস্তান্তর করেছি।’

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)