Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও নবাগতদের অভিষেক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৭:০২ পিএম
যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও নবাগতদের অভিষেক

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ছবি: ধ্রুব নিউজ

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে শহরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহউদ্দিন খান লেকচার থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, "আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত দেশের সবকটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অনন্য। আমরা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে কাজ করছি এবং বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধানের চেষ্টা থাকবে।" নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "পৃথিবীর যেখানেই থাকেন না কেন, পেশাগত জীবনে মানুষের সেবায় সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করবেন এবং জীবনের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন।"

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। তিনি সততা ও নৈতিকতার সাথে সেবা দিয়ে চিকিৎসাসেবার মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সভাপতি ডা. মো. ইমদাদুল হক নবীনদের মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত থাকার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তিতে পুনর্মিলনী আয়োজনের প্রস্তাব দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. হাসানুজ্জামান, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস এম আবু আহসান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর রহিম মোড়ল, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ এস এম রিজওয়ান এবং ইন্টার্ন ডক্টর কো-অর্ডিনেটর ও ইএনটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সৈকত পারভেজ।

বিদায়ী ও নবাগত ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে অনুভূতির কথা ব্যক্ত করেন যথাক্রমে ডা. শর্মিষ্ঠা ঘোষ ও ডা. ফারিয়া ইয়াসমিন। নবাগতদের শপথ বাক্য পাঠ করান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ এস এম রিজওয়ান।

বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. রুকসানা হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খান। অনুষ্ঠানে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধের ওপর উপস্থাপনা পেশ করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পর্না সরকার।

অনুষ্ঠান শেষে ইন্টার্ন সম্পন্ন করা চিকিৎসকদের মধ্য থেকে বিশেষ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সাথে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নবম ও দশম ব্যাচের চিকিৎসকদের ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)