Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২০ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১০:০৮ পিএম
২০ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে যশোর। দুপুরে সরবত পান করায় একটি বেসরকারি সংস্থা ছবি: ধ্রুব নিউজ

যশোরসহ দেশের ২০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানান।

যশোরে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’র শরবতে তৃপ্ত পথচারি যশোরে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’র শরবতে তৃপ্ত পথচারি

বিকেল ৩টার রেকর্ড অনুযায়ী খুলনা বিভাগ এবং ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালীতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় তাপপ্রবাহ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আগামী ২৬ এপ্রিলের পর দেশ জুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে। তখন তাপপ্রবাহ অনেকটা কমে যাবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)