Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৩:২৯ পিএম
মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

ছবি: ধ্রুব নিউজ

১১৫ নং মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি পর্ব ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল ইসলাম। এতে সহ-সভাপতি সুভাষ কুমার ঘোষ, সদস্য সচিব আলেয়া পারভীন এবং ওয়ার্ড কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস উপস্থিত ছিলেন।

এছাড়া কমিটির সদস্য শেখ মতিয়ার রহমান, রাজীব হাসান চৌধুরী, পাপ্পু খান, মোহাম্মদ রমজান আলী, কাজী মারুফা, বর্ণা হালদার, সামিরা খাতুন ও শিক্ষক প্রতিনিধি শাহানারা পারভীন সভায় অংশ নেন।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা একে অপরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন। পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির সদস্যরা সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)