নিজস্ব প্রতিবেদক
অর্ণব দাস ও অঙ্কিতা দাসের সাথে তাদের বাবা মা। ছবি: ধ্রুব নিউজ
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে পুলিশ কর্মকর্তার দুই সন্তান অর্ণব দাস ও অঙ্কিতা দাস। তারা যশোরের পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থী।
অর্ণব দাস ব্যবসায় শিক্ষা শাখা এবং অঙ্কিতা দাস মানবিক শাখা থেকে পরীক্ষায় অংশ নেয়।
যশোর জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন কুমার দাস ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বেবী রানী দাসের সন্তান এই দুই ভাইবোন। জীবন কুমার দাস বর্তমানে ইছালী পুলিশ ক্যাম্পে কর্মরত।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার প্রতি বাবা-মায়ের নিয়মিত নজরদারি ও উৎসাহ তাদের এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় পুলিশ কর্মকর্তার এই দুই সন্তান। তাদের এ সাফল্যের জন্য শিক্ষক ও বাবা-মাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতের জন্য সকলের আশীর্বাদ কামনা করেছে তারা।