Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর জিপিএ-৫ অর্জন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৫৩ পিএম
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর জিপিএ-৫ অর্জন

ঋতু খাতুন ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় ক্যানসারে আক্রান্ত বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসা অদম্য মেধাবী ঋতু খাতুন এসএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। মানবিক বিভাগে যেখানে সামগ্রিক ফল নিম্নমুখী, সেখানে নানা প্রতিকূলতার মাঝেও সে এই সাফল্য অর্জন করে।

ঋতু চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে এখন তার উচ্চশিক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। সে হাকিমপুর গ্রামের প্রয়াত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির ছোট মেয়ে।

পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন ১০ মে ভোরে ঋতুর বাবা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান। মানসিকভাবে ভেঙে পড়ার ভয়ে পরিবার প্রথমে তাকে মৃত্যুর খবর জানায়নি। ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে বাবার লাশ দেখতে পায়। গভীর শোক সামলেই সে বাকি পরীক্ষাগুলো শেষ করে।

ঋতুর সাফল্যের বিষয়ে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শাহানা খাতুন বলেন, "দারিদ্র্য ও শোক ঋতুর মেধার কাছে হার মেনেছে। কোনো শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা গেলে তার উচ্চশিক্ষার পথ সহজ হবে।"

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম জানান, অদম্য মেধাবী এই শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন থাকবে এবং তার উচ্চশিক্ষায় সর্বোচ্চ সহায়তা করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)