Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

'গড়বো সমাজ কল্যাণ সংস্থার শিক্ষাসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৩:৪০ পিএম
'গড়বো সমাজ কল্যাণ সংস্থার শিক্ষাসামগ্রী বিতরণ

ছবি: ধ্রুব নিউজ

অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন 'গড়বো সমাজ কল্যাণ সংস্থা' (জিএসকেএস), যশোর।

সংগঠনটির আয়োজনে রেলগেট আদর্শ পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গড়বো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষিক রেশমা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন, যশোর সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর  হাজী আনিছুর রহমান মুকুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সহকারী মহাসচিব ও দৈনিক মানবজীবনের সাংবাদিক নূর ইসলাম প্রমুখ।

সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রবিন ইসলাম। অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)