Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ে

এক মঞ্চে দুই আন্তর্জাতিক ব্যক্তিত্ব

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৮:৩৫ এ এম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১০:৪৬ এ এম
এক মঞ্চে দুই আন্তর্জাতিক ব্যক্তিত্ব

এক মঞ্চে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের দুই স্বনামধন্য ব্যক্তিত্ব—একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, অন্যজন চিকিৎসক ও সংসদ সদস্য ছবি: ধ্রুব নিউজ

এক মঞ্চে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের দুই স্বনামধন্য ব্যক্তিত্ব—একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, অন্যজন চিকিৎসক ও সংসদ সদস্য । যশোরের চৌগাছার দক্ষিণ কয়ারপাড়ার কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় হাজির হন এই দুই গুণীজন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. শওকত আলী যিনি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, তার আমন্ত্রণে এসেছিলেন লন্ডনের প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

এ উপলক্ষে সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের গড়ে তুলতে আমাদের দায়িত্ববান হতে হবে। সবাইকে শেখাতে হবে দেশপ্রেম। দেশপ্রেমিক নাগরিক ছাড়া বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার। এজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা ড. শওকত আলী। অনুষ্ঠানে শিক্ষক ও শিশুরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী, সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং সাংবাদিক ইমাম হোসেন সাগর ও কবিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অধিবাসীরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)