Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সোমবারের এইচএসসি পরীক্ষা: যশোর বোর্ডে বহিষ্কার ১, অনুপস্থিত ১১৭৯

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৭:০০ পিএম
সোমবারের এইচএসসি পরীক্ষা: যশোর বোর্ডে বহিষ্কার ১, অনুপস্থিত ১১৭৯

যশোর শিক্ষা বোর্ডে আজ সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে এদিন তিন বিষয়ের পরীক্ষায় রেকর্ড সংখ্যক ১ হাজার ১৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, আজ উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২৪০টি কেন্দ্রে আজ মোট ৩৭ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৩৬ হাজার ৪৯০ জন। সে হিসেবে অনুপস্থিতির হার ৩ দশমিক ১৩ শতাংশ।

এদিন অসদুপায় অবলম্বনের দায়ে খুলনা জেলার পাবলা কেন্দ্রের (রোল: ৫০৮৬০৩) এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর আগে গত শনিবার অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষায়ও ফকিরহাট ও কুষ্টিয়া কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।

বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবারের পরীক্ষায় জেলাভিত্তিক অনুপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল নড়াইলে, ৪ দশমিক ৩৩ শতাংশ (৪৪ জন)। আর সবচেয়ে কম অনুপস্থিতি ছিল মেহেরপুর জেলায়, ২ দশমিক ০১ শতাংশ (২২ জন)।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)