Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এমএম কলেজে ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০৩:৪৭ পিএম
এমএম কলেজে ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি

বুধবার যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ বা ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা এবং তীব্র দাবদাহ থেকে পরিবেশকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই সবুজ সচেতনতাকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ বা ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রজাতির ফল ও ওষুধি গাছ লাগানো হয়।

কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম।

তিনি বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ অক্সিজেন নিশ্চিত করতে আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই জাতীয় বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে সবার মধ্যে গাছ লাগানোর সচেতনতা বাড়বে এবং আমাদের চারপাশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।

উদ্বোধনের পর কলেজের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়। আয়োজকেরা জানান, দেশজুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে, যা দেশের বনায়ন ও পরিবেশ রক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. হারুন অর রশিদ, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহসীন উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহাদেব কুমার দাস এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক দুলাল মিয়া।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হোসেন ও সেক্রেটারি আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)