Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় পর্যায়ে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো হলদে পাখি অরণী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০২:১৯ পিএম
জাতীয় পর্যায়ে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো হলদে পাখি অরণী

বুধবার গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি)'র হাত থেকে নীল কমল অ্যাওয়ার্ড গ্রহণ করছে ইশাল কবীর অরণী ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে হলদে পাখিদের মর্যাদাপূর্ণ ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এই বছর যশোর জেলা থেকে এই সম্মানজনক জাতীয় পুরস্কার অর্জন করেছে পাঁচজন কৃতী শিক্ষার্থী। এর মধ্যে অন্যতম যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও সাংবাদিক মারুফ কবীরের কন্যা ইশাল কবীর অরণী।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ১০টি অঞ্চলের পদকপ্রাপ্ত মোট ৫৭ জন হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি)।

‘নীল কমল অ্যাওয়ার্ড’ মূলত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ‘হলদে পাখিদের’ দেওয়া একটি সর্বোচ্চ জাতীয় সম্মাননা। হলদে পাখি কার্যক্রমে (গার্ল গাইডসের প্রাথমিক শাখা) দেশজুড়ে অসাধারণ কৃতিত্ব, নেতৃত্ব, মেধা ও সমাজসেবামূলক অবদানের জন্য প্রতি বছর কঠোর মূল্যায়নের মাধ্যমে বাছাইকৃতদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গাইডস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির তালিকায় যশোর জেলা থেকে এবার অরণী ছাড়াও আরও চারজন এই গৌরব অর্জন করেছে। পদকপ্রাপ্তরা হলো—যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা; মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)