Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এইচএসসির ফল পুনর্মূল্যায়নে সারাদেশে ফেল থেকে জিপিএ-৫ পেল ২০ শিক্ষার্থী

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৬:৩৪ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৬:৪৯ পিএম
এইচএসসির ফল পুনর্মূল্যায়নে সারাদেশে ফেল থেকে জিপিএ-৫ পেল ২০ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

আজ সোমবার বিকেলে চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। প্রকাশিত সংশোধিত ফলাফলে বহু শিক্ষার্থীর পরীক্ষার চিত্র পাল্টে গেছে; নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৬০০ জন, আর পূর্বের ফলে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে পাস করেছে আরও ৫ হাজার ৫৪৮ জন।

​নতুন জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর মধ্যে ২০ জন এমন রয়েছেন, যারা মূল ফলাফলে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছিলেন। পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় তাদের ফলাফলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে।

​এবারের এইচএসসি পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ। এর ফলে পরীক্ষার্থীরা কেবল নম্বর যোগ-বিয়োগ বা গণনার ত্রুটি সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং উত্তরপত্রের সামগ্রিক মূল্যায়ন নতুনভাবে খতিয়ে দেখার সুযোগ পেয়েছেন।

​উল্লেখ্য, এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল ঘোষণা করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় সেবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। মূল ফলে গড় পাসের হার দাঁড়ায় ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ লাভ করেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)