ধ্রুব রিপোর্ট
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন শাখা প্রধান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জামিনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন্স মো. সফিউর রহমান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাহনুর আলম, বজলুর রহমান, নাহিদ আলী খন্দকার । ছবি: ধ্রুব নিউজ
নবাগত শাখা প্রধানকে স্বাগত জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র যশোর শাখার কর্মকর্তারা। রবিবার (১৮ জানুয়ারি) অফিস শুরুর আগে সকাল ৯ টার দিকে শাখার নতুন প্রধান হিসাবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জামিনুর রহমান অফিসে যোগদান করে সবার সাথে মতবিনিয়ময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, গেল বছরের অর্জন ধরে রেখে নতুন বছরে সকলের পথ চলতে হবে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিয়ে জাতীয়ভাবে ব্যাংক যে শীর্ষস্থান অর্জন করেছে, তা ধরে রাখতে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। গ্রাহকসেবা সম্পর্কে তিনি কর্মকর্তাদের বলেন, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সেবা প্রদান করতে হবে। এছাড়া তিনি পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধির পরামর্শ দেন। এক পর্যায়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে ব্যাংকের যশোর শাখার এক্সিকিউটিভরা বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিদের পক্ষে তাকে ফুলদিয়ে বরণ করে নেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন্স মো. সফিউর রহমান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাহনুর আলম, বজলুর রহমান, নাহিদ আলী খন্দকার, মো. ইকবাল হোসেন খান, মো. সফিকুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. গাউস হোসেন সরদার, নাজমুস সাদাত, হাবিবুল্লাহ বিলালী, মোশতাক আহমদ, আলমগীর হোসেন, মর্জিনা খাতুন প্রমুখ।
প্রসঙ্গত, যশোরের এসভিপি ও শাখা প্রধান মাহমুদ হাসান সম্প্রতি বদলি হয়ে কুষ্টিয়া শাখায় যোগদান করেছেন। নতুন শাখা প্রধান হিসেবে মাগুরা থেকে বদলি হয়ে এখানে এসেছেন মো. জামিনুর রহমান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কৃতীসন্তান।