Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কানাডা ও রাশিয়া থেকে দেড় লাখ টন পটাশ সার আমদানির অনুমোদন সরকারের

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০২:৩৬ এ এম
কানাডা ও রাশিয়া থেকে দেড় লাখ টন পটাশ সার আমদানির অনুমোদন সরকারের

ছবি: সংগৃহীত

কৃষি খাতে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এবং খাদ্য নিরাপত্তা জোরদারে কানাডা ও রাশিয়া থেকে মোট ১ লাখ ৫০ হাজার টন এমওপি (মিউরেট অব পটাশ) সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি গুদামের খাদ্যশস্য সংরক্ষণে ১ কোটি পিস পাটের বস্তা সংগ্রহ এবং কাতার থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবসহ মোট ছয়টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

​বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির যৌথ ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাবের সুপারিশ মঞ্জুর করা হয়। জাপান সফররত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দূরশিক্ষণ প্রযুক্তির মাধ্যমে উক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

​অনুমোদিত প্রস্তাবগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্রীয় এই শীর্ষ কমিটির বৈঠকে অনুমোদিত ছয়টি প্রস্তাবের মধ্যে চারটি ছিল কৃষি মন্ত্রণালয়ের সার ক্রয়ের, একটি খাদ্য মন্ত্রণালয়ের পাটের বস্তা কেনার এবং বাকি একটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এলএনজি আমদানির সংক্রান্ত।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) সঙ্গে জিটুজি (সরকার টু সরকার) চুক্তির ভিত্তিতে দুই চালানে মোট ৮০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি টন সারের দাম রাখা হয়েছে ৩৮২.৩৮ মার্কিন ডলার। এই চালানের ৪০ হাজার টন সার ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ২০০ টাকা এবং সমপরিমাণ অপর একটি চালানেও একই হারে অর্থ ব্যয় হবে।

​অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)-এর কাছ থেকে একই দরে দুই চালানে ৭০ হাজার টন এমওপি সার সংগ্রহ করবে বাংলাদেশ। এর মধ্যে ৩৫ হাজার টনের প্রথম চালানে ব্যয় হবে ১৬৫ কোটি ৪১ লাখ ৭৫ হাজার ৮৮০ টাকা এবং সমপরিমাণ অপর চালানে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ২১০ টাকা।

খাদ্য শস্য সুরক্ষায় খাদ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী ই-জিপি প্রক্রিয়ায় ৫০টি প্যাকেজে ১৩টি ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ কেজির ১ কোটি পিস পাটের বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট চুক্তি মূল্য ধরা হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।

​জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২৩ ডিসেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারসূচক ‘জেকেএম’ (JKM)-এর চেয়ে প্রতি এমএমবিটিইউ-তে ০.১০ মার্কিন ডলার কম মূল্যে এই এলএনজি কেনা হচ্ছে।

একই দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৬তম বৈঠকেও একটি গুরুত্বপূর্ণ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে জিটুজি প্রক্রিয়ায় গম আমদানির লক্ষ্যে 'ইউএস হুইট অ্যাসোসিয়েটস' কর্তৃক অনুমোদিত দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিকট থেকে দরপত্র গ্রহণ সাপেক্ষে সর্বনিম্ন দরদাতার সঙ্গে চূড়ান্ত দাম কমানোর (নেগোসিয়েশন) নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)