নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শনে আজ সৈয়দপুর হয়ে দিনাজপুর পৌঁছেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তাদের সাথে যোগ দিয়েছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব এরফানুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রফিকুল আলম, অতিরিক্ত সচিব, কোম্পানি অ্যাফেয়ার্স অনুবিভাগ মনির হোসেন চৌধুরী, যুগ্মসচিব অপারেশন অনুবিভাগ স. ম. আজহারুল ইসলাম সহ একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
ধ্রুব/এস.আই