Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে গুলি, মাদক ও নগদ টাকাসহ আটক ৩, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৯:০৪ পিএম
যশোরে গুলি, মাদক ও নগদ টাকাসহ আটক ৩, কারাগারে প্রেরণ

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি, কফ সিরাপ ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো—বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের দুই ছেলে শহিদুল তালুকদার ও সুজন তালুকদার এবং সহিদ খাঁর ছেলে ঝন্টু খাঁ।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকার একটি ঘর থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)